ব্রাজিলে এখন পর্যন্ত করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হয়নি।
ঊর্ধ্বমুখী সংক্রমণে দীর্ঘ হয়েই চলেছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা।
একই সঙ্গে ঘটছে প্রাণহানিও। গত একদিনে দেশটিতে ৪১৬ জন ভুক্তভোগীর প্রাণ কেড়েছে ভাইরাসটি।
এতে করে মৃতের সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ছাড়িয়েছে।
নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার মানুষ।
যদিও সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৫২৫ জন মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৬ লাখ ২৮ হাজার ৬৫ জনে দাঁড়িয়েছে।
নতুন করে প্রাণ হারিয়েছেন ৪২৬ জন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৭৭ হাজার ৩৮৮ জনে ঠেকেছে।
অপরদিকে, এখন পর্যন্ত সেখানে করোনামুক্ত হয়েছেন ৫৮ লাখ ১ হাজার ৬৭ জন রোগী।
এর মধ্যে গত একদিনেই সুস্থতা লাভ করেছেন ২৪ হাজার ৮৮৫ জন।।