নব-নির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একের পর এক চমক দেখাচ্ছেন।
এ বছর কৃষ্ণাঙ্গদের অধিকারের দাবিতে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র।
কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের নির্মম হত্যা সেই বৈষম্যের ছাই চাপা আগুনকে উসকে দিয়েছিল।
‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্রে এবার এক কৃষ্ণাঙ্গকেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন জো বাইডেন।
নতুন প্রতিরক্ষামন্ত্রীর পদ পেতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত সেনা জেনারেল লয়েড অস্টিন।
জো বাইডেন ঘোষণা দিয়েছেন, লয়েড অস্টিন পেন্টাগন শাসন করবেন।
২০০৩ সালে মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের প্রধান ছিলেন লয়েড।
৬৭ বছর বয়সী আফ্রো-অ্যামেরিকান লয়েড অস্টিন ৪০ বছরের বেশি সময় ধরে মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছেন।