১০০ দিনে ১০ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে চান জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের একশ দিনের মধ্যে ১০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ বিষয়ে তিনি তার পরিকল্পনার কথা জানিয়েছেন। খবর বিবিসির।

তিনি বলেন, তার দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই করোনার প্রাদুর্ভাব শেষ হয়ে যাবে না।
তবে তিনি করোনা পরিস্থিতি পরিবর্তনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
একই সঙ্গে তিনি ভ্যাকসিন কর্মসূচির বিষয়ে কিছু তথ্য দিয়েছেন।

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বাইডেন।
তার আগে তিনি তার স্বাস্থ্য দফতরের কর্মকর্তাদের সঙ্গে জনগণের পরিচয় করিয়ে দিয়েছেন।
তিনি আগামী একশ দিন আমেরিকানদের মাস্ক পরার আহ্বান জানিয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.