কানাডার নাগরিকদের কাছে করোনার ভ্যাকসিন পৌঁছে দিতে বিভিন্ন প্রদেশে ১৪টি বিতরণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে।
ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণের জন্য যে ধরনের তাপমাত্রা প্রয়োজন সেই সুবিধা থাকবে এই বিতরণ কেন্দ্রগুলোতে।
পরে সেখানে ভ্যাকসিন রেখে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে বলে জানা গেছে।
খবর স্থানীয় গণমাধ্যমের
জানা যায়, প্রথম পর্যায়ে অন্টারিও, কুইবেক, ম্যানিটোবা এবং আলবার্টা প্রদেশে ভ্যাকসিন পাঠানো হবে।
এই প্রদেশগুলোতে এখনো ভাইরাস সংক্রমণের হার সবচেয়ে বেশি।
এছাড়া অন্যান্য টেরিটরিগুলোতে ভ্যাকসিন রাখার পর্যাপ্ত অবকাঠামো সুবিধা না থাকায় প্রথম পর্যায়ে টেরিটরিগুলোতে ভ্যাকসিন পাঠানো হচ্ছে না।
তবে এই ১৪টি বিতরণ কেন্দ্রের অবস্থান সরকার ঘোষণা করেনি।
জানা যায়, হাসপাতাল ও গবেষণাগারকে প্রাথমিকভাবে ভ্যাকসিন সংরক্ষণের জন্য নির্ধারণ করা হতে পারে।
প্রসঙ্গত, ফাইজারের ভ্যাকসিন রাখার জন্য মাইনাস ৬০ থেকে মাইনাস ৮০ ডিগ্রী তাপমাত্রার রেফ্রিজারেটর দরকার।