পদ্মা সেতুতে যান চলাচল শুরু হচ্ছে কবে?

পদ্মা সেতুর শেষ স্পেন বসেছে আজ। ২০২২ সালের জুন মাসের মধ্যে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে এই সেতু। এমন আশা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার অর্থ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পদ্মা সেতুর শেষ স্প্যান বসার কথা তুলে ধরে আনোয়ারুল ইসলাম বলেন, পদ্মা সেতু এখন বাস্তব। ২০২২ সালের জুনের মধ্যে এই সেতু খুলে দেয়া হবে।

অবশ্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সপ্তাহখানেক আগে বলেছিলেন– এক বছরের মধ্যেই সেতুটি চালু করা যাবে বলে তিনি আশা করছেন।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমি আট বছর সেতু বিভাগের সচিব ছিলাম। ফলে আমি এখনও এর দেখাশোনা করে থাকি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.