ব্রিটেনে ওয়াইন মজুদের হিড়িক

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্য বের হয়ে যাওয়ার পর দেশটির ব্যবসায়ীরা আগের মতো আর বাণিজ্য সুবিধা পাবেন না।
আগের সুবিধা ধরে রাখতে ইইউ’র সঙ্গে যুক্তরাজ্য আলোচনা চালিয়ে গেলেও নিকট ভবিষ্যতের সমস্যা মাথায় রেখে অন্যান্যদের মতো ব্রিটেনের ওয়াইন ব্যবসায়ীরাও এই পণ্য (মাদক) মজুদ করতে শুরু করেছেন।

আগামী ৩১ ডিসেম্বর কার্যকর হচ্ছে বেক্সিট।
এরপর স্বাভাবিকভাবেই ব্রিটেনের ব্যবসায়ীরা ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে ব্যবসার ক্ষেত্রে আগের মতো সুবিধা পাবেন না।
তবে এ সুবিধা ধরে রাখার চেষ্টা চালাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।
রোববারের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছেন তিনি।
তবে ইইউ নেতাদের কথায় এরই মধ্যে প্রকাশ পেয়েছে, খুব সহজেই আগের মতো সহজ শর্তে ব্যবসা সুবিধা পাবে না ব্রিটেন।

এসব কারণে ব্রিটেনের ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।
তাই বর্তমান সুবিধার মধ্যে যতটা সম্ভব পণ্য মজুদের চেষ্টা করছেন তারা।
এমন ব্যবসায়ীদের মধ্যে সিমন টেলর একজন।
তার চেষ্টা, ব্রেক্সিট কার্যকর হওয়ার আগেই বিপুল পরিমাণ ওয়াইন মজুদ করার।

তবে যেটা চাইছেন সেটা তিনি করতে পারছেন না। কারণ, তার মতো আরও অনেক ব্যবসায়ী এমন সমস্যায় রয়েছেন বলে বিবিসির সঙ্গে এক আলাপে জানিয়েছেন তিনি।
এবং তারা বাড়তি মজুদের তাগাদা অনুভব করছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.