এই বছর কার্বন নিঃসরণ কমেছে ৭ শতাংশ

করোনা মহামারিকালে লকডাউন এবং যোগাযোগ ও চলাচলের বিধিনিষেধের কারণে ২০২০ সালে বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ রেকর্ড ৭ শতাংশ কমেছে।
গ্লোবাল কার্বন প্রজেক্ট শুক্রবার তাদের বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনে এ কথা জানায়।

গ্লোবাল কার্বন প্রজেক্টের তথ্য অনুযায়ী, এ বছর প্রায় ২.৪ বিলিয়ন টন কার্বন নিঃসরণ কমেছে।
এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে কার্বন নিঃসরণ ০.৯ বিলিয়ন টন এবং ২০০৯ সালের অর্থনৈতিক মন্দার সময় ০.৫ বিলিয়ন টন কম হয়েছিল।

গবেষকদের আন্তর্জাতিক একটি দলের তৈরি করা প্রতিবেদনে বলা হয়, জৈবজ্বালানি ও শিল্পকারখানা থেকে চলতি বছর ৩৪ বিলিয়ন টন কার্বন নিঃসরণ হয়েছে।
এ বছর কার্বন নিঃসরণ সবচেয়ে বেশি কমেছে যুক্তরাষ্ট্রে, ১২ শতাংশ।
এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নে এই কমার হার ১১শতাংশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.