ডোনাল্ড ট্রাম্পের মামলা সুপ্রিম কোর্টে খারিজ

বড় দুঃসংবাদ পেলেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের চারটি স্টেটের নির্বাচনের ফলাফল বাতিল করার জন্য ট্রাম্পের সমর্থনে করা মামলা খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
এই সপ্তাহে টেক্সাস অঙ্গরাজ্য এই মামলাটি করে। সেখানে বলা হয় জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া এবং উইসকনসিনের নির্বাচনের ফলাফল বৈধ না।
এই চারটি স্টেটে বিজয়ী হয়েছেন জো বাইডেন।
এই মামলাটিতে ১৯ স্টেটের অ্যাটর্নি জেনারেল এবং কংগ্রেসের ১২৭ জন রিপাবলিকান সদস্যের সমর্থন রয়েছে।
তবে শুক্রবার সুপ্রিম কোর্ট মামলা খারিজ করার কারণ হিসেবে বলেছে টেক্সাসের কোনও আইনি সক্ষমতা নেই মামলাটি করার।
আদালত বলেছেন, ‘যখন অন্য একটি স্টেট তাদের নির্বাচন করে তখন টেক্সাসের সেই নির্বাচনে কোনও বিচারিক আগ্রহ থাকতে পারে না’।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.