বিশ্বে করোনাভাইরাস থেকে সুস্থ প্রায় পাঁচ কোটি মানুষ

বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত ও মৃত্যু যেমন বাড়ছে, তেমনি সুস্থ হওয়ার হারও বেড়েছে। ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭ কোটির বেশি মানুষ।
তাদের মধ্যে প্রায় পাঁচ কোটি মানুষ এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।
আর মৃত্যু হয়েছে ১৬ লাখের বেশি মানুষের।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ১৬ লাখ এক হাজার ৮৮ জন।
এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের ৭ কোটি ১৪ লাখ ৩২ হাজার ৯৯৬ জন মানুষ।
তাদের মধ্যে বর্তমানে ২ কোটি ৮৪ হাজার ৯৫০ জন চিকিৎসাধীন এবং এক লাখ ছয় হাজার ৫৫২ জন (০.৫%) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়েছে।
এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন চার কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৪৩৩ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.