করোনাভাইরাসে বিশ্বে মৃত্যুর সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
সবশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ১৪ লাখ ৩২ হাজার ৯৯৬ জন।
আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১ হাজার ৮৮ জনে।
এর মধ্যে সুস্থ হয়েছে ৪ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৪৩৩ জন।
করোনায় আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।
দেশটিতে ৩ লাখ ২ হাজার ৭৫০ জন এখন পর্যন্ত মারা গেছেন।
বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এই পর্যন্ত ১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৪৫৮ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.