সিঙ্গাপুরে একদিনে করোনা আক্রান্ত ৮

সিঙ্গাপুরে নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত শনাক্ত করা হয়েছে।
এখন পর্যন্ত মোট ৫৮ হাজার ৩০৫ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে।
শুক্রবার আক্রান্তদের ৭ জন বিদেশ ফেরত। যারা দেশটিতে ফেরার পর স্টেহোম নোটিশে ছিলেন।

১১ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিকে কমিউনিটি থেকে কোনো ব্যক্তির করোনা শনাক্ত করা হয়েনি।
তবে ডরমেটরি থেকে একজনকে শনাক্ত করা হয়েছে।

গত কয়েকদিনে সিঙ্গাপুরে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা; ১ ডিসেম্বর ১০ জন, ২ ডিসেম্বর ২ জন, ৩ ডিসেম্বর ৯ জন, ৪ ডিসেম্বর ৩ জন, ৫ ডিসেম্বর ১৩ জন, ৬ ডিসেম্বর ৫ জন, ৭ ডিসেম্বর ১৩ জন, ৮ ডিসেম্বর ১২ জন ৯ ডিসেম্বর ৬ জন, ১০ ডিসেম্বর ৬ জন আক্রান্ত হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.