মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন কর্মসূচি শুরু হচ্ছে সোমবার

ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা ভ্যাকসিন ব্যবহারের জরুরি অনুমোদনের পর এবার ভ্যাকসিন কর্মসূচি শুরু করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সোমবার থেকে দেশটিতে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

ভ্যাকসিন বিতরণ তদারকি করার দায়িত্বে থাকা জেনারেল গুস্তাভ পার্না জানিয়েছেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে ৩০ লাখ ডোজ ভ্যাকসিন পৌঁছে যাবে।
এর আগে গত শনিবার ফাইজারের তৈরি ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
এই ঘটনাকে উল্লেখযোগ্য মাইলফলক বলে বর্ণনা করা হয়েছে।

অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যেই দেশটিতে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন দিতে গত কয়েকদিন থেকেই ট্রাম্প প্রশাসনের কাছে ব্যাপক চাপের মুখে ছিল এফডিএ।
সংস্থাটির প্রধান স্টিফেন হানকে এর অনুমোদন দিতে নাহয় পদত্যাগ করতে বলা হচ্ছিল।
করোনার বিরুদ্ধে এই ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর বলে ইতোমধ্যেই প্রমাণ পাওয়া গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.