মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের নতুন অনুমোদন পাওয়া করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণের প্রস্তাব দেয়া হবে।
সরকারি কার্যক্রম নির্বিঘ্ন রাখার পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে ঘনিষ্ঠ সূত্র। খবর রয়টার্সের।
আগামী ১০ দিনের মধ্যে হোয়াইট হাউজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সরকারের তিনটি শাখার নির্দিষ্ট কর্মকর্তাদের ভ্যাকসিন প্রদানের কথা রয়েছে বলে জানা গেছে।
ট্রাম্প ইতোমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে সুস্থও হয়েছেন।
তাই তিনি ভ্যাকসিন নেবেন কিনা সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।