কোয়ারেন্টাইনে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
করোনাভাইরাসের আক্রান্ত কারও সংস্পর্শে আসার কারণে বর্তমানে তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
মার্কিন পররাষ্ট্র দফতর বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, পম্পেওর দেহে এখনও করোনা নেগেটিভই আছে।
তবুও স্বাস্থ্য সতর্কতার জন্য তিনি কোয়ারেন্টাইনে আছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও করোনায় আক্রান্ত কারো সংস্পর্শে এসেছেন।
ব্যক্তিগত সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে আক্রান্ত ব্যক্তির পরিচয় জানানো হয়নি বলে ওই কর্মকর্তা উল্লেখ করেছেন।