করোনার টিকা প্রয়োগের অনুমোদন দেওয়ায় ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন অর্থনীতিতে।
বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ জানিয়েছে, সম্প্রতি আবার ভাইরাসটির সংক্রমণ বাড়তে থাকায় বর্তমান সময় চ্যালেঞ্জিং হলেও আগামীর আশার আলো দেখাচ্ছে ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন।
অবশ্য মার্কিন অর্থনীতি গেল সেপ্টেম্বর থেকেই ইতিবাচক ইঙ্গিত দিয়ে আসছে বলেও জানিয়েছে ফেডারেল রিজার্ভ।
ফেডারেল রিজার্ভ বলছে, আগামী বছর মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধি হবে কমবেশি ৪.২ শতাংশ।
যা আগের দেওয়া পূর্বাভাসের চেয়ে ভালো। আর বেকারত্বের বর্তমান হার ৬.৭ শতাংশ থেকে আগামী বছর নেমে আসবে ৫ শতাংশে।