ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি

ভারতের দিল্লিতে ভূকম্পন অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে তীব্র কম্পন অনুভূত হয় দিল্লি ও তার আশেপাশের এলাকায়।
তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কম্পনের কেন্দ্রস্থল ছিল হরিয়ানার গুরুগ্রাম থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
ভূগর্ভের ৭.৫ কিলোমিটার গভীর থেকে কম্পন ছড়িয়ে পড়ে।
রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.২।

দিল্লির বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়, রাত ১১টা ৪৬ মিনিটে কম্পন অনুভূত হয় দিল্লিতে।
প্রায় সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
দিল্লি ছাড়াও পার্শ্ববর্তী নয়ডা, গাজিয়াবাদ ও গুরুগ্রামেও কম্পন অনুভূত হয়েছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.