ইতিহাসে সবচেয়ে বড় সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্র

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি ও গুরুত্বপূর্ণ বেসরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার চেষ্টা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মার্কিন জ্বালানি দফতরও হামলার কথা নিশ্চিত করেছে।
এই হামলাকে ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় হামলা’ বলেও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জ্বালানি দফতর দেশটির পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।
ফলে এ রকম সাইবার হামলা পরমাণু অস্ত্রের নিরাপত্তার জন্য চরম হুমকির।
তবে দেশটির জ্বালানি দফতর বলেছে, পারমাণবিক অস্ত্রের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।

এদিকে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে, তাদের সিস্টেমে ক্ষতিকর সফটওয়্যারের সন্ধান পাওয়া গেছে।
তাদের ৪০টির বেশি সেবাগ্রহীতা সাইবার হামলার লক্ষ্যবস্তুতে ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। সেই তালিকায় সরকারি প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান ও প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.