মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা সাইবার হামলার ‘মারাত্মক ঝুঁকিতে’ আছে বলে সর্তক করেছেন মার্কিন কর্মকর্তারা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে হ্যাকিংয়ের প্রমাণ পাওয়া গেছে।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগও সাইবার হামলার শিকার হয়েছে।
বৃহস্পতিবার মার্কিন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) জানায়, এসব হামলা প্রতিহত করা অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জি।
এক বিবৃতিতে সিআইএসএ জানায়, ২০২০ সালের মার্চ থেকে সরকারি প্রতিষ্ঠান, জটিল অবকাঠামো ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ‘অ্যাডভান্সড পার্সিসটেন্ট সাইবার হামলা’ চালানোর চেষ্টা করা হচ্ছে।
সিআইএসএ সাইবার হামলায় জড়িতদের নাম প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে রাশিয়া এই হামলার জন্য দায়ী।