টাকা দিয়ে লিওনেল মেসিকে রাখতে পারবে না বার্সেলোনা

চলতি মৌসুমে এখনও পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেননি দলের সবচেয়ে বড় তারকা মেসি।
যার ফলে ২০২০-২১ মৌসুম শেষে আর বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন না মেসি।
তাকে দলে নিতে পারবে যেকোন দল। সে দৌড়ে এরই মধ্যে শোনা যাচ্ছে দুই ধনী ক্লাব ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) নাম।

আর যদি ম্যান সিটি বা পিএসজির মতো ক্লাবগুলো মেসিকে কিনতে আগ্রহ প্রকাশ করে, তাহলে তাকে আটকে রাখার মতো আর্থিক সামর্থ্য এখন বার্সেলোনার নেই- এমনটাই মনে করেন প্রেসিডেন্ট পদপ্রার্থী অগাস্তি বেনেদিতো।
কেননা এরই মধ্যে বিশাল অঙ্কের ঋণের নিচে চাপা পড়ে আছে ফুটবল ক্লাব বার্সেলোনা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.