ভ্যাকসিন নিয়ে যেমন আছেন শতবর্ষী বৃদ্ধা

ফাইজার বায়োটেকের করোনার ভ্যাকসিন নিয়েছেন মেরি কেইরি নামে এক অবসরপ্রাপ্ত নার্স। ১৯১২ সালে যুক্তরাষ্ট্রের ওয়েলসের কার্ডিফে জন্মগ্রহণ করেন তিনি।
তার জন্মের পরপরই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে মহামারি স্পানিশ ফ্লু।
মাত্র চার বছর বয়সেই প্রথম দফায় মহামারিতে বিপর্যস্ত বিশ্ব দেখেছেন তিনি।
তবে সেই ফ্লু তাকে ছুঁতে পারেনি।
কারণ স্পানিশ ফ্লুতে ২০ থেকে ৩০ বছর বয়সীরা বেশি আক্রান্ত হয়েছিলেন।

কেইরির বয়স এখন ১০৮ বছর।
জীবদ্দশায় দ্বিতীয় মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত পরিস্থিতি দেখছেন তিনি।
তবে এবার শুধু দেখছেন নয়, নিজেও আক্রান্ত হয়েছেন ভাইরাসটিতে।

ওয়েলসের কারমার্টেনশায়ার কেয়ার হোমে থাকা কেইরি এরই মধ্যে করোনার ভ্যাকসিনও নিয়েছেন।
ল্যান্ডলিও’র যে ৩৭ জন ফাইজার বায়োটেকের ভ্যাকসিন গ্রহণ করেছেন, তাদের একজন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.