প্যারিস থেকে বৃহস্পতিবার কায়রো যাওয়ার পথে ৬৬ জন আরোহীসহ সাগরে বিধ্বস্ত হওয়ার কয়েক মিনিট আগে ইজিপ্ট এয়ারের বিমানটির কেবিনে ধোয়ার সংকেত বেজে উঠেছিল।
দ্য এভিয়েশন হেরাল্ডের রিপোর্ট বলছে বিমান থেকে শেষ সংকেত পাঠানোর মিনিট খানেক আগে এটির টয়লেট এবং বৈদ্যুতিক যন্ত্রাংশের অংশ থেকে ধোঁয়া সনাক্ত হয়। খবর বিবিসির।
বিশ্বজুড়ে যাত্রীবাহী বিমানগুলোর গতিপথ পর্যবেক্ষণ করে নানা সমস্যা ও বিপদ সংক্রান্ত তথ্য দিয়ে থাকে এভিয়েশন হেরাল্ডের ওয়েবসাইট।
তারা দাবি করছে যে এয়ারক্রাফট কমিউনিকেশন অ্যাড্রেসিং এ্যান্ড রিপোর্টিং সিস্টেমের মাধ্যমে তারা এই তথ্য উদ্ধার করেছে।
তবে ধোঁয়ার কারণ কোনো বৈদ্যুতিক শট সার্কিট কিংবা যান্ত্রিক ত্রুটি নাকি কোনো বিস্ফোরণ- তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে বিমান কর্তৃপক্ষের তরফ থেকে এখনো এ ধরনের কোন বক্তব্য আসেনি।
আর উদ্ধার তৎপরতা পরিচালনাকারী কর্তৃপক্ষের মতে প্লেনটির ব্ল্যাক বক্সের খোঁজ না পাওয়া পর্যন্ত বিধ্বস্ত হওয়ার মূল কারণ জানা সম্ভব নয়।
ব্ল্যাক বক্সে বিমানের ককপিটে হওয়া সর্বশেষ কথোপকথন রেকর্ড হয়ে থাকে।
ইতোমধ্যে বিমানটির আরো কিছু ধ্বংসাবশেষ, আরোহীদের জিনিষপত্র এবং মানুষের শরীরের ছিন্ন ভাসতে দেখা গেছে ভূমধ্যসাগরে।
মিসরের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির নৌবাহিনীর সদস্যরা তল্লাশি অব্যাহত রেখেছে।