আগামী মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রে তৃতীয় করোনা ভ্যাকসিনের অনুমোদন?

ফাইজার/বায়োএনটেক ও মডার্নার ভ্যাকসিনের পর করোনার তৃতীয় ভ্যাকসিনের অনুমোদন আগামী মাসেই আসতে পারে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ এক উর্ধ্বতন কর্মকর্তা।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের সহকারী সচিব অ্যাডমিরাল ব্রেট গিরয়ার বলেছেন, জনসন অ্যান্ড জনসন ও জ্যানসেনের তৈরি ভ্যাকসিনটির ডেটা এখনও প্রকাশিত হয়নি।
তবে অনুমোদন পেলে এটিই হবে যুক্তরাষ্ট্রের তৃতীয় করোনা ভ্যাকসিন।

গত ১৮ ডিসেম্বর দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে মডার্নার অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
এর আগে গত সপ্তাহে মঙ্গলবার এফডিএ’র বিজ্ঞানীরা মডার্নার ভ্যাকসিনটি অনুমোদনের পক্ষে মতামত দেন।
ভ্যাকসিন সম্পর্কে এফডিএ জানায়, এর ব্যবহারে কোনো উদ্বেগজনক পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.