লাইভে করোনার টিকা নিলেন জো বাইডেন

প্রকাশ্যে করোনার টিকা নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
তার টিকা নেওয়ার দৃশ্য টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হয়।

স্থানীয় সময় সোমবার ডেলাওয়্যার ক্রিস্টিয়ানা কেয়ার হাসপাতালে ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ নিয়েছেন তিনি। খবর বিবিসির

টিকা নেওয়ার পর যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, টিকা নেওয়ার মধ্যে যে উদ্বেগের কিছু নেই লোকজনকে সেটি বোঝাতেই প্রকাশ্যে টিকা নিয়েছি।
টিকা নেওয়াতে ভয়ের কিছু নেই।

জো বাইডেনের স্ত্রী জিল বাইডেনও এদিন করোনার টিকা নিয়েছেন।

এর আগে, দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি টিকা নিয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.