সামরিক আইন জারি করে মার্কিন মসনদ আঁকড়ে ধরে রাখার শেষ চেষ্টা করছেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প।
শেষমুহুর্তে ক্ষমতায় টিকে থাকতে যে কোন কিছু করতে পারেন তিনি।
একদিকে যেমন সাধারণ ক্ষমা ঘোষণা করছেন একের পর এক, অন্যদিকে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার বেপরোয়া চেষ্টা চালাচ্ছেন এখনও।
৪৮ ঘণ্টার মধ্যে ট্রাম্প নিজের বেয়াইসহ ৪১ জন অপরাধীকে ক্ষমা করে তাদের দণ্ড মওকুফ করেছেন।
এ তালিকায় ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বাবা চার্লস কুশনারসহ প্রায় সবাই তার নিজের লোক।
প্রেসিডেন্টের নিজস্ব লোকদের সাধারণ ক্ষমা ঘোষণা যুক্তরাষ্ট্র তো বটেই পুরো বিশ্বেই নজিরবিহীন।
নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে জনমনে ততই বাড়ছে শঙ্কা।
নির্বাচনে পরাজয় না–মানা ট্রাম্প ক্ষমতার শেষ প্রান্তে এসে ক্ষমতায় বহাল থাকতে কোন পথে হাঁটছেন? এ প্রশ্ন এখন সবার।
শেষ পর্যন্ত সামরিক আইন জারি করতে পারেন এমন আশঙ্কাও করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এ আশঙ্কা আরো বিশ্বাসযাগ্য করেছে সম্প্রতি মার্কিন গণমাধ্যমে দেয়া ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লেনের বক্তব্য।