‘কাশ্মীর দখলের পর ভারতে হামলা’

জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের সীমান্ত সংঘাত দীর্ঘদিনের।
এনিয়ে দেশ দুটি রক্তক্ষয়ী যুদ্ধেও জড়িয়েছিল।
দু’দেশের ‘আজন্ম বৈরি’ সম্পর্ক শুধু রাজনৈতিক গন্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকে নি।
কখনও কখনও স্পর্শকাতর বিষয় নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েছেন তারকা খেলোয়াড়রাও। সেই তালিকায় বোধহয় সবার উপরে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের নাম।

কাশ্মীর থেকে মোদি সরকার ৩৭০ ধারা প্রত্যাহারের পর কড়া মন্তব্য করেছিলেন শোয়েব।
সেসময় ভারতীয়দের রোষানলে পড়েছিলেন তিনি।
এবার ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে ফের মন্তব্য করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত পাকিস্তানের জাতীয় দলের সাবেক গতিতারকা।

সম্প্রতি শোয়েব আখতার দেশটির একটি টিভি চ্যানেলের একজন সাংবাদিককে সাক্ষাৎকার দেন। কথা বলার ফাঁকে তিনি হঠাৎ ভারতে ‘গাজওয়া-ই হিন্দ’ প্রতিষ্ঠার বিষয়ে মুখ খোলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.