পূর্বধারণার চেয়েও দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্রকে হটিয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হতে চলেছে চীন।
পশ্চিমাদের তুলনায় করোনাভাইরাস মহামারি ভালোভাবে মোকাবিলা করছে চীনারা।
এর জেরেই পূর্বনির্ধারিত সময়ের পাঁচ বছর আগে মার্কিনিদের ছাড়িয়ে যাচ্ছে তারা। যুক্তরাজ্যভিত্তিক অর্থনৈতিক পরামর্শক সংস্থা সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) এ তথ্য জানিয়েছে।
শনিবার সিইবিআরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৮ সালেই বর্তমান বিশ্বের বৃহত্তম ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি পরস্পরের সঙ্গে জায়গা বদল করবে।
সংস্থাটির হিসাবে, ২০২৩ সালের মধ্যে চীন উচ্চআয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।
২০৩৫ সালেও বিশ্বের বৃহত্তম অর্থনীতির খেতাব থাকবে তাদের দখলে।