মার্কিন যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ৩

মার্কিন যুক্তরাষ্ট্রে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছে।
স্থানীয় সময় শনিবার রাতে ইলিনয়েস অঙ্গরাজ্যে গোলাগুলির ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।
এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুড়েছে।

তবে কর্তৃপক্ষ একে লক্ষ্যহীন হামলা বলে ধারণা করছে।
এক সংবাদ সম্মেলনে রকফোর্ড পুলিশের প্রধান ড্যান ও’শি জানিয়েছেন, এই হামলার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি জানিয়েছেন, যে দু’জন গুলি চালিয়েছে তারা কিশোর।

তবে গোলাগুলির ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
এছাড়া ওই হামলা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্যও জানানো হয়নি।
যে ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তার সম্পর্কে এখনও পরিষ্কার কোনো তথ্য দেয়নি পুলিশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.