জো বাইডেনের পর টিকা নিলেন কমলা

জো বাইডেনের পর এবার করোনার টিকা নিলেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
মঙ্গলবার ওয়াশিংটনের ইউনাইটেড মেডিকেল সেন্টারে (ইউএমসি) মডার্নার প্রথম ডোজ নেন তিনি।
দেশবাসীকে টিকা নিতে উৎসাহ দিতে সেই দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশনে।

গত মঙ্গলবার নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন ফাইজারের টিকা নিয়েছিলেন।
সে দৃশ্যও টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। করোনাভাইরাসের টিকা নিয়ে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অনীহা’ থাকলেও যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণকে এ নিয়ে উৎসাহিত করার লক্ষ্য বাইডেন প্রশাসনের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.