ফাইজারের ভ্যাকসিন নেয়ার পরেও করোনাভাইরাসে আক্রান্ত নার্স

যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন নেয়ার পরেও করোনায় আক্রান্ত হয়েছেন এক নার্স।
ভ্যাকসিন গ্রহণের এক সপ্তাহ পরেই করোনা পজিটিভ শনাক্ত হন তিনি।
বুধবার এবিসি নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ম্যাথিউ নামে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি ক্যালিফোর্নিয়ার দু’টি হাসপাতালে কাজ করেন।
গত ১৮ ডিসেম্বর ফেসবুকের এক পোস্টে তিনি জানান, ফাইজারের ভ্যাকসিন নেয়ার পর গোটা দিন তার হাতে ব্যথা ছিল।
কিন্তু এই ছাড়া আর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেননি।

এর ছয়দিন পরেই বড়দিনের আগ মুহূর্তে হাসপাতালে দায়িত্বপালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ম্যাথিউ।
তার শরীর ঠাণ্ডা হয়ে আসে। একসময় পেশিতে ব্যথা এবং ক্লান্তিবোধ করতে থাকেন তিনি।

পরে একটি অস্থায়ী হাসপাতালে নমুনা পরীক্ষা করান ম্যাথিউ।
এর ফলাফল আসে বড়দিনের পর। দেখা যায়, তিনি করোনা পজিটিভ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.