মার্কিন যুক্তরাষ্ট্রে সব রেকর্ড ছাড়িয়ে একদিনে আক্রান্ত আড়াই লাখের বেশি

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণের লাগাম যেন টানাই যাচ্ছে না।
দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর একের পর এক রেকর্ড গড়ছে।
গত ২৪ ঘণ্টায় আগের সব রেকর্ডকে ছাড়িয়ে নতুন করে আক্রান্ত হয়েছে আড়াই লাখের বেশি মানুষ।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে একদিনেই নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯০ লাখ ৪ হাজার ৭০১। এর মধ্যে মারা গেছে ৩ লাখ ৫৮ হাজার ৬৮২।

তবে দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ কোটি ২৩ লাখ ৬১ হাজার ৩৮৭ জন।
বর্তমানে সেখানে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা ৮ কোটি ১৮ লাখ ৪ হাজার ৬৩২।
এছাড়া আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ২৯ হাজার ২৫৮ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.