বাংলাদেশ বিমানের লন্ডনগামী দুটি ফ্লাইট বাতিল

যুক্তরাজ্যে করোনার প্রাদুর্ভাব চরম পর্যায়ে বিরাজ করার কারণে আগামী ২৩ ও ৩০ জানুয়ারি সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ইতোমধ্যেই ওই দুই ফ্লাইটের যাত্রীদের বাতিলের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।

সোমবার বিমানের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্যা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই দুই দিনের জন্য নিয়মিত ফ্লাইটের বাইরে দুইটি অতিরিক্ত ফ্লাইট চালোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
শুধু এই দুইটি ফ্লাইটই বাতিল করা হয়েছে।
তবে, এই রুটে অর্থাৎ সিলেট-লন্ডন রুটের নিয়মিত ফ্লাইট চলাচল অব্যহত থাকবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.