এখনও আশায় আছেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের বাকি দুটি আসনে ভোট হবে আজ।
এ নিয়ে বেশ উচ্ছ্বসিত বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই দুই আসনে জয়ী হওয়ার জন্য মুখিয়ে আছেন তিনি। তবে বাইডেনও পিছিয়ে নেই।
ট্রাম্প এবং বাইডেন, দু’জনই ভোটের আগে সমাবেশ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন।

মঙ্গলবার ভোটারদের নিজেদের দলে টানতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন এই দুই নেতা।
আজকের ভোটেই ভোটাররা ঠিক করবেন যে, সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে যাবে।
ডেমোক্র্যাট নাকি রিপাবলিকান, কারা শেষ হাসি হাসবে? এই ভোটের ফলাফল জানতে বেশ কিছুদিন সময় লেগে যেতে পারে।

জর্জিয়ায় ইতোমধ্যেই ৩০ লাখের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন।
ওই অঙ্গরাজ্যের নিবন্ধিত ভোটারের মধ্যে ৪০ শতাংশই আগাম ভোটে অংশ নিয়েছেন।
ওই দুই আসনে ডেমোক্র্যাট পার্টির জন অসফ ও রেভারেন্ড রাফায়েল ওয়ারনকের বিরুদ্ধে লড়াই করছেন দুই রিপাবলিকান প্রার্থী ডেভিড পারডু ও কেলি লফলার।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.