যুক্তরাষ্ট্রে উন্নতি নেই করোনা পরিস্থিতির।
তারপরও দীর্ঘদিন পর গত একদিনে আক্রান্তের তুলনায় অধিক সংখ্যক রোগী করোনামুক্ত হয়েছেন।
এদিন রেকর্ড পৌনে তিন লাখ মানুষ সুস্থতা লাভ করেছেন।
নতুন করে প্রাণ হারিয়েছেন প্রায় দুই হাজার মার্কিনি।
এতে করে মৃতের সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৯০ হাজার ১৬৫ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২ কোটি ১৩ লাখ ৫৩ হাজার ৫১ জনে দাঁড়িয়েছে।
নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৯৮৭ জন।
এ নিয়ে প্রাণহানি বেড়ে ৩ লাখ ৬২ হাজার ১২৩ জনে ঠেকেছে।
অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ লাখ ৭৬ হাজারের বেশি ভুক্তভোগী।
এতে করে সুস্থতার সংখ্যা ১ কোটি ২৭ লাখ ৩৬ হাজার ৫১২ জনে পৌঁছেছে।