ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করতে এফবিআইকে চিঠি

ক্ষমতা ছাড়ার ঘণ্টা বাজছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের।
আর মাত্র কয়েকদিন তিনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির মসনদে বসে থাকতে পারছেন। তারপরও শেষ চেষ্টায় নিজের ক্ষমতা ধরে রাখতে নানা ফন্দিকিরের আশ্রয় নিচ্ছেন ট্রাম্প।
যার সবশেষ পদক্ষেপ ছিল জর্জিয়ায় নির্বাচন পরিচালনার দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে ফোনালাপ।

আর এতে করে বিদায়ের আগে হয়তো বড় বিপদে পড়তে যাচ্ছেন মার্কিন এই প্রেসিডেন্ট।
ওই ফোনালাপ ফাঁসের জেরে তার বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত করতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিনিধিত্ব পরিষদের দুজন সদস্য।

স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য টেড লিউ ও নিউইয়র্কের ক্যাথলিন রিস এক চিঠিতে এফবিআই প্রধান ক্রিস্টোফার রাইকে বলেন, ‘একজন কংগ্রেস সদস্য ও সাবেক কৌঁসুলি হিসেবে, আমরা মনে করি, নির্বাচন কেন্দ্রীক অপরাধের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত রয়েছেন।
এ ক্ষেত্রে প্রেসিডেন্টের বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত করতে আমরা আহ্বান জানাচ্ছি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.