উত্তপ্ত ওয়াশিংটন ডিসি, নিহত বেড়ে ৪

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কংগ্রেস আইনসভা বা ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছে ট্রাম্পপন্থী সমর্থেরা।
ক্যাপিটল ভবনের ভিতরে সংঘর্ষে গুলিতে নারীসহ চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে সিএনএন।

সংঘর্ষের কারণে ওয়াশিংটন ডিসির মেয়র সংন্ধ্যা ৬ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত কারফিউ জারির নির্দেশ দিয়েছেন।

ওয়াশিংটনের পুলিশ প্রধান রবার্ট কন্টি বলেন, নিহতদের মধ্যে একজন নারী আছেন।
নিরাপত্তার স্বার্থে পুলিশ তাকে গুলি করলে তিনি মৃত্যুকোলে ঢোলে পড়েন।
বাকি ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

হোয়াইট হাউজ এবং পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটনে এবং এর আশেপাশের রাজ্যে জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুই হাজার ৭০০ এর বেশি নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.