বিশ্বনেতাদের নিন্দা আর তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প

বিশ্বনেতাদের নিন্দা আর তোপের মুখে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনের ভেতর ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে বিস্মিত বিশ্ব নেতারাও।
সবাই এ ঘটনাকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের উস্কে দেয়ার অভিযোগে ট্রাম্পের ফেসবুক, ইন্সট্রাগ্রাম ও টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

মার্কিন ইতিহাসের চরম লজ্জাজনক এক ইতিহাসের সাক্ষী হলো পুরো বিশ্ব।
গত ২শ বছরের ইতিহাসে এমন ঘটনা ক্যাপিটল হিলে ঘটেনি।
এর পরপরই বিশ্ব নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছেন এমন ন্যাক্কারজনক ঘটনার।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ ঘটনাকে লজ্জাজনক দৃশ্য বলে উল্লেখ করেছেন।
সেই সঙ্গে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তিনি।

রিপাবলিকান দলীয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশও সমালোচনা করেছেন।
তিনি বলেছেন, রাজনৈতিকভাবে অস্থিতিশীল কোনো দেশে এ ধরনের ঘটনার মাধ্যমে নির্বাচনের ফলকে বিতর্কিত করা হয়, গণতান্ত্রিক রাষ্ট্রে এমনটা হতে পারে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.