যে জালিয়াতি করেছিল বোয়িং

৭৩৭ ম্যাক্স মডেলের দুটি উড়োজাহাজ দুর্ঘটনায় বোয়িংয়ের বিরুদ্ধে আনা জালিয়াতি ও প্রতারণার অভিযোগ নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে ২৫০ কোটি পরিশোধ করতে সম্মত হয়েছে কোম্পানিটি।
গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে একটি চুক্তি করেছে কোম্পানিটি।
বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বোয়িংকে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত করেছে মার্কিন বিচার বিভাগ।
তারা বলছে, কোম্পানিটি ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের ‘অনিরাপদ নকশা’ সম্পর্কে নিরাপত্তা কর্মকর্তাদের অভিহিত করেনি।
কোম্পানিটি বিশ্বস্ততার বদলে মুনাফাকে বেছে নিয়েছে, যার ফলে দুটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। বোয়িংয়ের এই অর্থের ৫০ কোটি ডলার পাবে দুর্ঘটনায় নিহত ৩৪৬ জনের পরিবার।

বিচার বিভাগের তথ্য অনুযায়ী, বোয়িং কর্মকর্তারা এমসিএএস নামে পরিচিত একটি স্বয়ংক্রিয় ফ্লাইট কন্ট্রোল সিস্টেমের পরিবর্তন সম্পর্কে তথ্য গোপন করেছিলেন।
এর সঙ্গে দুর্ঘটনা ঘটার সম্পর্ক রয়েছে।
এর অর্থ হলো বিমানের পাইলটের প্রশিক্ষণের সময় ম্যানুয়ালগুলোতে সিস্টেম সম্পর্কে তথ্যের অভাব ছিল।
এ ছাড়া বোয়িং প্রথম ছয় মাস দুর্ঘটনার তদন্তে কোনো সহযোগিতা করেনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.