চীনকে প্রতিশোধের হুমকি মাইক পম্পেওর

হংকংয়ে জতীয় নিরাপত্তা আইন ভঙ্গ করায় কমপক্ষে ৫০ জন গণতন্ত্রপন্থী রাজনীতিবিদ এবং মানবাদিকার কর্মীকে গ্রেফতারের বিষয়ে চীনের ওপর ক্ষেপেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এনিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও প্রতিশোধের হুমকি দিয়েছে।

বৃহস্পতিবার পম্পেও বলেন, ৫০ জন গণতন্ত্রপন্থী রাজনীতিবিদ এবং মানবাদিকার কর্মীকে গ্রেফতারের ঘটনায় যারা জড়িত তাদের ওপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।
এবং জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তাইওয়ান সফরে যাবে।

পম্পেও বলেন, বুধবারের অভিযানে এক মার্কিন নাগরিককে গ্রেফতারের বিষয়ে তিনি ‘হতবাক’। যুক্তরাষ্ট্র মার্কিন নাগরিকদের নির্বিচারে আটকে রাখা বা হয়রানি সহ্য করবে না।

মার্কিন ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার পরই এমন বিবৃতি দিল পম্পেও। ক্যাপিটলে সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অনেকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.