‘তাইওয়ান ও হংকংয়ে আগুন নিয়ে খেলছে আমেরিকা’

চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, বারবার নিষেধ করা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র সরকার তার আরেকজন কর্মকর্তাকে তাইওয়ান সফরে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে ‘আগুন নিয়ে খেলা শুরু করেছে।’
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্র্যাফ্ট আগামী সপ্তাহে দু’দিনের সফরে চীনের স্বায়ত্বশাসিত দ্বীপ তাইওয়ান সফরে যাবেন বলে জাতিসংঘে আমেরিকার দপ্তর ঘোষণা করেছে।
ওই দপ্তর বলেছে, আসন্ন সফরে মার্কিন রাষ্ট্রদূত আন্তর্জাতিক অঙ্গনে তাইওয়ানের উপস্থিতির প্রতি মার্কিন সরকারের শক্ত সমর্থন ঘোষণা করবেন।

জাতিসংঘে চীনা মিশন ক্র্যাফ্টের পরিকল্পিত এই সফরের প্রতিক্রিয়ায় সতর্ক করে দিয়ে আরো বলেছে, “যারা আগুন নিয়ে খেলা করছে তারা নিজেরাই এই আগুনে পুড়ে মরবে।”
এক বিবৃতিতে চীনা মিশন বলেছে, “এই ভুল পদক্ষেপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে।”
এ ধরনের ‘উন্মাদনাপূর্ণ উসকানি’ বন্ধ করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে চীনা মিশন বলেছে, এসব আচরণ বন্ধ না করলে তা ওয়াশিংটন-বেইজিং সম্পর্কের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.