ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে!

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়ন করার পর ইন্দোনেশিয়ার একটি বিমানের নিয়ন্ত্রণকক্ষের সব ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর বিমানটির সম্ভাব্য ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেছে।
উদ্ধারকর্মীরা পানিতে কিছু ধ্বংসাবশেষ পেয়েছেন, যা নিখোঁজ বিমানটির বলেই ধারণা করা হচ্ছে। বাসারনাস অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মকর্তা আগুস হারয়োনোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এর আগে বোয়িং ৭৩৭ বিমানটিতে প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী জাকার্তা থেকে উড্ডয়ন করার পর দুপুর ২টা ৪০ মিনিটে এটি নিখোঁজ হয়।

হারয়োনো বলেন, ধ্বংসাবশেষগুলো নিখোঁজ বিমান শ্রিয়িজায়া এয়ার ফ্লাইট এসজে১৮২-এরই কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন ইন্দোনেশিয়া জানিয়েছে, ‘আমরা পানিতে কিছু ক্যাবল, জিন্সের টুকরা ও ধাতব টুকরা পেয়েছি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.