‘কঠিন সময়ে যুক্তরাষ্ট্রকে সমর্থন করায় বাংলাদেশিদের ধন্যবাদ’

সংকটপূর্ণ সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করায় অনেক বাংলাদেশি নাগরিককে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার।

শনিবার এক বার্তায় তিনি বলেন, ‘আমি বাংলাদেশের অনেক নাগরিককে ধন্যবাদ জানাই, যারা এই কঠিন সময়ে সমর্থন দিয়েছেন।
কংগ্রেস ভবন ক্যাপিটলে যারা সহিংসতা চালিয়েছে, অপরাধ সংগঠিত করেছে- তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং আইনের শাসন মেনে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি বলেন, ওয়াশিংটনের নিন্দনীয় ঘটনার পরও মার্কিন কংগ্রেস তার সাংবিধানিক দায়িত্ব সম্পন্ন করেছে এবং নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে।
আগামী ২০ জানুয়ারি নতুন প্রশাসন ক্ষমতা গ্রহণ করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.