অভিশংসিত হওয়ার মতোই অপরাধ করেছেন ট্রাম্প: শীর্ষ রিপাবলিকান নেতারা

শীর্ষ রিপাবলিকান নেতারা বললেন, অভিশংসিত হওয়ার মতোই অপরাধ করেছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্রেট দলের আনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব দ্রুত সমর্থন আদায় করে নেয়।
স্থানীয় সময় সোমবার কংগ্রেসের প্রায় ১৮০জন সদস্য হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রেসিডেন্টকে অভিশংসনের ২৫তম ধারা আনতে যাচ্ছেন বলে জানা গিয়েছে।
হাউস ছাড়াও সিনেটের কিছু রিপাবলিকান সদস্য এবং দলটির প্রভাবশালী কয়েকজন নেতা ডেমোক্রেটদের প্রস্তাবকে সমর্থন জানিয়েছে। -এপি, সিএনএন
অভিশংসিত হলে ট্রাম্প আজীবনের জন্য প্রেসিডেন্সির জন্য অযোগ্য বিবেচিত হবেন।
ট্রাম্প যেনো পুনরায় ২০২৪ সালে প্রার্থীতায় আসতে না পারেন তা নিশ্চিত করতে রিপাবলিকান কিছু নেতা অভিশংসনকে সমর্থন দিচ্ছেন।
পেনসেলভেনিয়ার সিনেটর প্যাট টমি বলেন, ‘আমি মনে করি ট্রাম্প অভিশংসিত হওয়ার মতোই অপরাধ করেছেন।
আলাস্কার রিপাবলিকান সিনেটর লিসা মুরকোস্কি ট্রাম্পকে পদত্যাগের আহ্বান জানান।
তিনি বলেন, আমি তাকে দূর করতে চাই। কারণ, তিনি ইতোমধ্যে যথেষ্ঠ ক্ষতি করেছেন।
ইলিনয়ের রিপাবলিখান অ্যাডাম কিলিঞ্জার বলেন, আমি অবশ্যই সংবিধানের ২৫তম ধারাকে সমর্থন দেবো।’ নেব্রাস্কার সিনেটর বেন সেসি বলেন, ‘আমি প্রেসিডেন্টের অভিশংসনের বিষয়টি নিয়ে ভাবছি।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.