হোয়াইট হাউসেও নিঃসঙ্গ ডোনাল্ড ট্রাম্প

‘সর্বোপরি, কেউ আপনার কথা চিন্তা করে না।
প্রত্যেকেই বিধ্বস্ত, সত্যি বলতে সবাই এই শেষ সময়টুকু চলে যাওয়ার অপেক্ষা করছে’- কথাগুলো বলছিলেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।
তার এই কথাতেই বোঝা যায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর আসনে বসেও কতটা নি:সঙ্গ সময় কাটছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের।

গত চার বছরে নানা কারণে আলোচনার কেন্দ্রে ছিলেন ট্রাম্প।
তবে ক্ষমতার একেবারে শেষ সময়ে এসে এমন অভাবনীয় দুঃসহ পরিস্থিতির মুখে পড়তে হবে এটা হয়তো কল্পনাও করেননি তিনি।
নিজ দল, পার্লামেন্টে আগেই একা হয়ে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, এবার সামনে এলো যে হোয়াইট হাউসে তার যাওয়ার অপেক্ষা করছেন ক্ষুব্ধ কর্মকর্তারা।

রয়টার্সের খবরে বলা হয়েছে, হোয়াইট হাউসের স্টাফরা সময় গণনা করছেন যে কখন ট্রাম্পে সময় শেষ হবে।

মার্কিন পার্লামেন্টে সমর্থকদের হামলায় ট্রাম্পের উস্কানির যথেষ্ট প্রমাণ রয়েছে।
এই ঘটনার পর এতদিন প্রশাসনের যারা ট্রাম্পের অনুগত ছিলেন এবং সাবেক যারা ট্রাম্পকে সমর্থন করতেন তাদের সমর্থন হারিয়েছেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.