মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ২০ হাজার সশস্ত্র মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে ওয়াশিংটনজুড়ে।
বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ২০ জানুয়ারি প্রবল সহিংস বিক্ষোভ দেখাতে পারে বলে গোয়েন্দারা মনে করছেন।
সেই শঙ্কা থেকেই এই ব্যবস্থা নেয়া হয়েছে।
ডেইলি মেইলের বরাতে জানা যায়, গত ৬ জানুয়ারি ক্যাপিটলে তাণ্ডবের পর এই শপথ অনুষ্ঠনে আর কোনও ঝুঁকি নিতে চায় না মার্কিন প্রশাসন।
এ উপলক্ষে মোতায়েন হতে যাওয়া ফোর্স আফগানিস্তান ও ইরাকে এখন যত সোনা মোতায়েন রয়েছে তার দ্বিগুণ।