এবার স্ন্যাপচ্যাটে স্থায়ীভাবে নিষিদ্ধ হলেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন পার্লামেন্ট ভবন ইউএস ক্যাপিটলে হামলার ঘটনার পর একের পর এক সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধ হয়ে যাচ্ছে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট।
মাল্টিমিডিয়া মেসেজ প্লাটফর্ম স্ন্যাপচ্যাট গত সপ্তাহে ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল।
বুধবার তা স্থায়ী রূপ দিল প্রতিষ্ঠানটি। খবর সিএনএন’র।

স্ন্যাপচ্যাটের এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ‘গত সপ্তাহে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছিলাম।
স্ন্যাপচ্যাট কমিউনিটির মঙ্গলের স্বার্থে আর কী দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেয়া যায় তা নিয়ে আমরা চিন্তাভাবনা করছিলাম।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.