৩ সপ্তাহে ৯০ হাজারের বেশি মৃত্যু হবে মার্কিন যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু যেন পাল্লা দিয়ে বাড়ছেই।
কোনভাবেই সংক্রমণের লাগাম টেনে ধরা যাচ্ছে না।
এর মধ্যেই দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) সতর্ক করে জানিয়েছে, আগামী তিন সপ্তাহে যুক্তরাষ্ট্রে আরও ৯০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যেতে পারে।

নতুন বছর শুরুর প্রথম দুই সপ্তাহেই ৩৮ হাজারের বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র।
সিডিসির আগাম পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন সপ্তাহে যুক্তরাষ্ট্রে আরও ৯২ হাজার মানুষের মৃত্যু হতে পারে। যা রীতিমত আশঙ্কাজনক।

এর আগেও দেশটির বিশেষজ্ঞরা বার বার এ বিষয়ে সতর্ক করেছেন। তাদের পূর্বানুমান অনুযায়ী, মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।
দেশজুড়ে এর মধ্যেই টিকা কর্মসূচি শুরু হলেও এখনও আশঙ্কাজনক অবস্থায় সময় পার করছে লাখ লাখ মানুষ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.