অস্ট্রেলিয়ার ছোট পোশাকের কারণে তরুণীকে বিমানে নিতে পাইলটের আপত্তি

নারীদের পোশাক নিয়ে বিশ্বের রক্ষণশীল দেশগুলোতে কড়াকড়ি আইন রয়েছে, নিয়ম ভাঙলে অবধারিত শাস্তি।

অস্ট্রেলিয়ার মতো আধুনিক দেশেও ছোট পোশাক পরায় আপত্তি শুনতে অবাক লাগলেও, সে দেশের প্রথম সারির বিমানসংস্থার বিমানে ছোট পোশাকের কারণেই এক তরুণীকে উঠতে দেওয়া হল না।

ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানায়, ওই তরুণীর নাম ক্যাথরিন বাম্পটন।

ক্যাথরিন বাম্পটন অ্যাডিলেড থেকে গোল্ড কোস্ট যাওয়ার জন্য অস্ট্রেলিয়ার বিমান সংস্থা ভার্জিন অস্ট্রেলিয়ার একটি টিকিট কেটেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে বিমানে ওঠার সময়ই বাধা প্রাপ্ত হন ক্যাথরিন। বিমানসেবিকারা তাকে জানান, বিমান চালকের ক্যাথরিনের ছোট পোশাকে আপত্তি, তাই তাকে পোশাক বদলে বিমানে উঠতে হবে। এই ঘটনায় রীতিমতো অবাক হন ওই তরুণী। ক্যাথরিন এরপর জ্যাকেট পরতে বাধ্য হন। তারপরই বিমানে চড়ার অনুমতি পান।

বিমান সংস্থার মুখপাত্র জানান, এই ঘটনা জানতে পেরে তারা অবাক। ভার্জিন অস্ট্রেলিয়া এদেশের জনপ্রিয়তম এয়ারলাইন্স। আমরা যাত্রীদের স্বাচ্ছন্দ্যের বিষয়ে যথেষ্ট খেয়াল রাখি। তবে আমরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি এবং বিষয়টি খতিয়ে দেখছি। ওই তরুণী এই ঘটনা নিয়ে কোনও অভিযোগ জানাননি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.