ইসরাইলে ফাইজারের করোনা টিকায় ১৩ জনের মুখ বিকৃত

ইসরাইলে ফাইজারের কোভিড ভ্যাকসিন নেয়ার পর ১৩ জনের মুখ বেঁকে (প্যারালাইসিস) যাওয়ার খবর পাওয়া গেছে।
করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় ২৮ ঘণ্টা তাদের মুখ বাঁকা ছিল, এমন দাবি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

টিকা নেওয়ায় পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া ব্যক্তির সংখ্যা হয়তো আরও বেশি। ভুক্তভোগীদের মধ্যে একজন জানান, ‘অন্তত ২৮ ঘণ্টা আমার মুখ বিকৃত ছিল। তবে ধীরে ধীরে সেরে গেছে।’

কেন মুখ বাঁকা হয়ে গেল বিষয়টি পরিষ্কার নয় ইসরাইলি চিকিৎসকদের কাছে।
পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কোন মন্তব্য করেনি ফাইজার-বায়োএনটেকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চিকিৎসকরা জানান, যারা প্রথম ধাপে টিকা নিয়েছিল তাদের মুখে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়।
পরে তাদের পর্যবেক্ষণে রাখা হয়।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.