ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ খাটছে না

ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ আর খাটছে না। সম্প্রতি যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশ এবং ব্রাজিলের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আদেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
কিন্তু যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের মুখপাত্র জেন সাকি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞা তুলে নেয়ার আদেশ দিলেও বাইডেন প্রশাসন ওই নিষেধাজ্ঞা জারি রাখবে।

গত সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এক ডিক্রি জারি করা হয়।
ওই ডিক্রি অনুযায়ী, আগামী ২৬ জানুয়ারি অর্থাৎ বাইডেনের দায়িত্ব গ্রহণের ছয় দিন পর ওই বিধিনিষেধ উঠে যাবে বলে জানানো হয়েছিল।

কিন্তু বাইডেনের মুখপাত্র জেন সাকি এক টুইট বার্তায় বলেছেন, ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার সময় এখন নয়।
আগামী বুধবার অর্থাৎ ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.