নতুন ফার্স্ট লেডিকে স্বাগত জানালেন না মেলানিয়া ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ফার্স্ট লেডি জিল বাইডেনকে হোয়াইট হাউসে স্বাগত জানাননি বিদায়ী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
১৯৫০ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো ফার্স্ট লেডিকে হোয়াইট হাউসে স্বাগত জানানো হলো না।

ডেইলি মেইল বলছে, এটি এমন একটি প্রথা যা উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতেও অব্যাহত ছিল। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর নানা বিতর্ক হলেও মিশেল ওবামা মেলানিয়াকে হোয়াইট হাউজে স্বাগত জানিয়েছিলেন।

বুধবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা এই প্রথা ভাঙলেন মেলানিয়া।
আনুষ্ঠানিকভাবে স্বাগত জানালেন না ফার্স্ট লেডি জিল বাইডেনকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.